ই-কমার্স কর্মীদের ভালোবাসায় ডুডল প্রকাশ

১৫ এপ্রিল, ২০২০ ১৫:৪৭  
সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এই মহামারির সময় যারা পণ্য মোড়কী করণ, পরিবহন এবং সরবরাহে নিয়োজিত তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করলো গুগল। ‘ডুডল সিরিজ’ এ বুধবার এই কৃতজ্ঞতা প্রকাশ করে গুগল। একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল ডুডলে হার্ট ইমোজি দিয়ে। আর এরমাধ্যমে প্রকারন্তরে ই-কমার্স সেবার প্রতি স্যালুট জানালো এই টেক জায়ান্ট। প্রকাশিত ডুডলে গুগল এর ‘জি’ অক্ষরটি ধরে রাখা একটি প্যাকেট থেকে ভালোবাসার প্রতীক হার্ট-কে ছুড়ে দেয় শেষ অক্ষর ‘ই’ এর কাছে। এই ‘ই’ ইকমার্সের প্রতিনিধিত্বকারী লজিস্টিক ওয়ার্কার ও ডেলিভারি ভ্যান চালকদের প্রতীকে উপস্থাপন করা হয়েছে।